বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ সময় দেখুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। সংক্ষিপ্ত রায় পাঠের পর বিচারপতি নজরুল ইসলাম দণ্ডপ্রাপ্তদের বিস্তারিত সাজা ঘোষণা করেন। পরে তিনি কে কোন দণ্ডে দণ্ডিত হয়েছেন, তা ঘোষণা করেন।

একই মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। শুনানিকালে আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে আমির হোসেন প্রতিনিধিত্ব করেন। এছাড়া ট্রাইব্যুনালের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালে চিপ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, জহিরুল আমিনসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

এর আগে গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

পরবর্তীতে ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর তারিখটি নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের ভিত্তিতে এই বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান দমনে হানিফের প্ররোচনা, সহায়তা ও উসকানি প্রদান। এছাড়া দ্বিতীয় অভিযোগে কুষ্টিয়ায় আন্দোলন দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশেষ তৃতীয় অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় এই চার নেতার সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে বলে রায়ে উঠে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর