নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে চলতি মাসের শেষ থেকেই বর্ধিত হারে মূল বেতন পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে পরবর্তী দিকনির্দেশনা না আসা পর্যন্ত ভাতা দেয়া হবে পুরোনো নিয়মেই। চলতি বছরের ৩০শে জুন পর্যন্ত যে হারে ভাতা প্রদেয় ছিল, আপাতত সেই হারই বহাল থাকবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই সিদ্ধান্ত সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসহ সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এ প্রজ্ঞাপন প্রযোজ্য।
এর আগে গত ১৯শে সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের আদেশে নির্ধারিত নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান মূল বেতনের শতকরা হারেই ভাতা হিসাব করা হবে। অর্থ বিভাগ জানিয়েছে, এই কর্মসূচির জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা ৫ই অক্টোবর থেকে সমন্বয় নিশ্চিত করতে আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে তথ্য আপলোড করছেন, যার কাজ মঙ্গলবার শেষ হতে যাচ্ছে।
ঘোষিত কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা ধরা হয়েছে। যদিও ১লা জুলাই থেকে নতুন কাঠামোর কার্যকারিতা ধরা হয়েছে, তবে বর্ধিত বেতন প্রদান করা হচ্ছে কয়েকটি ধাপে। প্রথম ধাপ হিসেবে ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন এবং শেষ ধাপে একই বছরের ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মূল বেতন ধাপে ধাপে কার্যকর করা হবে। নতুন কাঠামোর পূর্ণাঙ্গ ভাতা প্রদান শুরু হবে ২০২৮ সালের ১লা জানুয়ারি থেকে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন-ভাতা বাস্তবায়ন করা হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ লা জুলাই থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে ৩০শে জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১লা।
Leave a Reply