সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

তেহরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তেহরান সফরে গিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার বিকেলে তেহরানে অবতরণ করার পর ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক শুরু হয়। মস্কো জানিয়েছে, দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এই আলোচনায় প্রধান লক্ষ্য থাকবে সংঘাত বন্ধের উপায় খোঁজা। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। মস্কো বলেছে, কয়েক মাস ধরে এই যুদ্ধকে কেন্দ্র করে চলমান উত্তেজনাকে প্রশমন করার অংশ হিসেবে এই সফর।

এর আগে রোববার বাহরাইনে অবস্থান করে রাশিয়া ও পারস্য উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) কৌশলগত ডায়ালগ সেশনে অংশ নেন ল্যাভরভ। ওই বৈঠকে জিসিসিভুক্ত দেশগুলো হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং সংকট নিরসনে তেহরানের ওপর রাশিয়ার প্রভাব ব্যবহারের আহ্বান জানায়। জিসিসির প্রধান জসিম আল বুদাইয়ি জানান, সংঘাত শুরুর পর থেকে জোটভুক্ত দেশগুলোতে অন্তত ৭ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে, সমাপনী বিবৃতিতে ছয় আরব রাষ্ট্র তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ভবিষ্যৎ আলোচনার পরিধিতে আনতে ইরানকে রাজি করাতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। সমাপনী বিবৃতিতে ৬ আরব রাষ্ট্র ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ভবিষ্যত আলোচনায় অন্তর্ভুক্ত করতে ইরানকে রাজি করানোর আহ্বান জানায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর