রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

গ্রামীণ ব্যাংক,অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ঢাকা, ০৩ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক আজ ৩ অক্টোবর, শনিবার সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবে গ্রামীণ ব্যাংক,অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে দেশের প্রতিটি উপজেলা থেকে সভাপতি-সম্পাদক,প্রতি জেলার সভাপতি-সম্পাদকসহ কেন্দ্রিয় কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সস্মেলনে বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক থেকে শতভাগ পেনশন সমর্পণকারী ১৪ হাজার কর্মকর্তা-কর্মচারী আজ তাঁদের ন্যায্য পাওনা বঞ্চিত হয়ে পথে পথে দাবি আদায়ের সংগ্রামে আন্দোলন করছেন। অথচ ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের ন্যায্য দাবিকে উপেক্ষা করছেন এবং তা প্রদানে গড়িমসি করে যাচ্ছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরর অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত ২০০৪ ও ২০১৬ সালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক থেকে শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তা-কর্মচারীগণ অবসর গ্রহণের তারিখ থেকেই প্রতি মাসে নিয়মিত নির্দ্ধারিত চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। প্রতি বছর দুইটি উৎসব বোনাস ও একটি বৈশাখী ভাতা প্রাপ্য হবেন।এ ছাড়াও অবসর গ্রহণের তারিখ থেকে ১৫ বছর পূর্ণ হলে পূণঃ পেনশন পূর্ণহারে প্রাপ্য হবেন। গ্রামীণ ব্যাংক বিভিন্ন অজুহাতে সেই প্রাপ্য সমূহ প্রদানে গড়িমসি করে যাচ্ছেন দিনের পর দিন। ন্যায্য পাওনা আদায়ের দাবিতে রীটকারীদের পক্ষে রায় দিয়েছেন মহামান্য আদালত। অথচ অদৃশ্য কারণে প্রতিষ্ঠানটি ওই পাওনা না মিটিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন বক্তারা অভিযোগ করেন।

আজকের সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমাদের ন্যায্য পাওনা দাবি আদায় না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অবস্থান কর্মসূচি সহ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ,ঘেরাও কর্মসূচি, অবরোধ ও আরও নানান কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে হুশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, আগামী ১১ অক্টোবর, রবিবার সকাল দশটায় অবরোধ ও আমরণ অনশন কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য সারাদেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আহবান করা হয়েছে। উল্লেখ্য যে ওইদিন ড. মুহম্মদ ইউনূস এর কূশপূত্তলিকা দাহ করার কর্মসূচিও ঘোষণা করেন নেতৃবৃন্দ। উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর