রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ফরিদপুর নগরকান্দা-সালথায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ০৩ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা উপজেলা-পৌর ও সালথা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনদা প্রসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ (সুপার) মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলু, কানাই লাল সরকার, সালথা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুমির সাহা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার,সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার,নগরকান্দা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান মুকুল, এবং উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ মাহাবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু,নগরকান্দা পৌর বিএনপি সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক, গোলাম মোস্তফা,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু,নাজমুল হোসাইন রাজু,উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরকান্দা ও সালথা উপজেলার সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজা চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তাঁরা।

বক্তারা বলেন, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসব চলাকালে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও পূজা উদযাপনকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
নগরকান্দা ও সালথার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য তাঁরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরকান্দা-সালথার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এ ধরনের মতবিনিময় এবারই প্রথম নয়। এর আগেও শামা ওবায়েদ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর