সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সোনালী, জনতা ও রূপালীর এমডির নিয়োগ বাতিলের সুপারিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ সময় দেখুন

রাষ্ট্রায়ত্ত তিনটি শীর্ষ ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সুপারিশ করেছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সোমবার (১৯ অক্টোবর) জারি করা পৃথক তিনটি চিঠিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় বিধিসম্মত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা চিঠিসমূহে স্বাক্ষর করেছেন। চিঠি পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে সোনালী ব্যাংক ছাড়া তিনটির খেলাপি ঋণ যেটির বেশি।

যে তিনজনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে, তারা হলেন—সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই বৈঠকের আগে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রেরিত চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংক তিনটির শীর্ষ নির্বাহীদের পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করতে সরকার সুপারিশ ও সম্মতি জ্ঞাপন করেছে। ব্যাংক কোম্পানি আইন ও পর্ষদের চুক্তি অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য ব্যাংকগুলোর চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই তিনজন এমডি অন্তর্বর্তী সরকারের মেয়াদে দায়িত্ব পেয়েছিলেন এবং তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দায়িত্ব পালন করেছিলেন।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোমবার সন্ধ্যায় চিঠির বিষয়টি নিশ্চিত করে জানান, এমডির মেয়াদের বাকি অংশ বাতিলের চিঠি হাতে পাওয়ার পর তারা প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিচ্ছেন। নতুন কর্মদিবস থেকে বর্তমান এমডি আর পদে থাকবেন না। স্থায়ী এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ একজন ডিএমডিকে চলতি দায়িত্ব দেওয়া হবে। এদিকে ব্যাংকগুলোর জন্য নতুন এমডি খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খেলাপি ঋণের উচ্চ হার সামাল দিতে ব্যাংকগুলোতে এবার বেসরকারি খাত থেকে দক্ষ ও অভিজ্ঞ এমডি আনার আলোচনা চলছে। এখন সরকার নতুন এমডির খোঁজার কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। জানতে চাইলে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মাহবুবুর রহমান আজ সন্ধ্যায় বলেন, ‘আমাদের ব্যাংকের এমডির অবশিষ্ট মেয়াদ বাতিলের সুপারিশের চিঠি আজ পেয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর