বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। নিজেদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে তারা এই বিক্ষোভে নেমেছেন। এ আন্দোলনের ফলে ওই এলাকায় যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িক ব্যাহত হচ্ছে। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, বেশ কয়েকটি কারখানার কর্মীরা সকাল থেকেই সড়কটিতে অবস্থান নিয়েছেন। তবে কোন কোন কারখানার শ্রমিকরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকেও ফেসবুকের মাধ্যমে এই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটার বিষয়টি যাত্রীদের জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর