বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন

রাজধানীর উত্তরখান এলাকার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মরদেহটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮)। নিখোঁজের একদিন পর বুধবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। উদ্ধারের সময় মরদেহটি অজ্ঞাত হিসেবে রেকর্ড করা হলেও পরে পকেটে পাওয়া মুঠোফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। তাঁর বয়স অনুমানিক ২৮ বছর।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার হওয়া তরুণের পরনে ছিল কালো জামা ও সাদা পাজামা এবং হাতে একটি ঘড়ি ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর পকেটে একটি আইফোন পাওয়া যায়, যা পরিচয় শনাক্তে মূল ভূমিকা পালন করে।

তদন্তসংশ্লিষ্ট নৌ পুলিশের তথ্য অনুযায়ী, তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর কয়েকজন ব্যক্তির সঙ্গে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং বাসায় আর ফেরেননি। নৌ পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই অকাল মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর