লক্ষ্মীপুরে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ফরাজি বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় ফরাজি বাড়ির মো. বাহার হোসেনের ছেলে মো. হাসান প্রকাশ শান্ত (৩০) এবং আল আমিনের ছেলে মো. শরিফ (২৬)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি বেসবল ব্যাট এবং ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল ও একটি বেসবল ব্যাটসহ ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply