বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ভারত খুবই শক্তিশালী দেশ, বললেন মন্ত্রী বালো রাজা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

ভারতের গোয়েন্দা সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করেছেন অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা। মঙ্গলবার ইটানগরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দেশটির গোয়েন্দা দক্ষতা নিয়ে এই মন্তব্য করেন। নিজের বক্তব্যের সপক্ষে তিনি ‘ধুরন্ধর’ নামক একটি স্পাই থ্রিলারধর্মী সিনেমা দেখার পরামর্শ দিয়ে বলেন, এই ছবিটি দেখলেই দেশের বর্তমান সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

এর আগে গত ২২ অক্টোবর রাজস্থানের আলওয়ারে এক অনুষ্ঠানে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) প্রধান শত্রুজিৎ সিংহ কাপুর ভারত-চীন সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, সীমান্তের একাধিক স্থানে ভারত ও চীনা সেনারা মুখোমুখি অবস্থানে রয়েছে। এই সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর নবগঠিত ‘শৌর্য’ কমান্ডো দলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সীমান্তের এই পরিস্থিতি নিয়ে শত্রুজিৎ সিংহ কাপুরের মন্তব্যের পর দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভারতের বিরোধী দলীয় নেতারা সরকারপক্ষের কাছে সীমান্ত সংকটের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও জবাবদিহিতা দাবি করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর