বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনার সময় র্যাবের গোয়েন্দা শাখায় দায়িত্বরত বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসার পর হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এই পরোয়ানায় গ্রেপ্তার হওয়ার পর গত ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়েছিল। তৎকালীন সময়ে তিনি স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন।
একই দিনে জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুর ও আদাবরে জুলাই আন্দোলনের সময় ৩৩ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
Leave a Reply