বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

রাজনীতিবিদ প্রতি জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমির খসরু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ সময় দেখুন

ঢাকা, ১৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিবিদ প্রতি জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই।

 

তিনি বলেন, রাজনীতিবিদদের ওপর কেন যেন জনগণ আস্থা পায় না। তাদের বিশ্বাস করতে চাচ্ছে না, এটা সত্য কথা। এতে আমদের কি করা দরকার, আমাদের পার্টির কি করা দরকার। এজন্য আমরা উদ্যোগ শুরু করেছি। আপনারা লক্ষ্য করবেন আমরা অনেকগুলো সেমিনার করছি এসব বিষয়ের উপর। সেখানে কমপক্ষে এক ঘন্টা আমরা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি। আমরা বক্তৃতা দিয়ে বাড়ি চলে যাই। সবাই শুনে। কার মনে কি আছে আমি কিছুই জানলাম না। কে কি কতটুকু গ্রহণ করলো কিংবা করলো না আমরা জানতে পারলাম। এজন্য আমাদের প্রত্যেকটি আলোচনায় আমরা কিন্তু মিনিমাম এক ঘন্টা প্রশ্ন উত্তর পর্ব রাখছি। যেন রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত থাকে।

 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্রের ভিত্তির উপর দাঁড়িয়ে দেশকে গড়ার যে বিষয় আছে সেখানে সিভিল সোসাইটির রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, আমি মনে করি আমাদের সিভিল সোসাইটি ফাংশন করতে দিতে হবে। শুধু ফাংশন না ফ্যাসিলিটেট করতে হবে এবং আমি এই ক্ষেত্রে একটা আপনাদেরকে আমাদের চিন্তার কথা একটু বলি যে আমাদের যে কার্যক্রম আগামীতে সেটা বিরোধী দল হোক বা সরকারে হোক। আমাদের কিন্তু একটা ধারণা পরিষ্কার আমাদের মধ্যে যেই সরকার হোক তিনি কিন্তু একা কোন কিছু সমাধান দিতে পারে না। এবং সেটা যদি ডেলিভার করতে হয় সেটা যদি বাস্তবায়ন করতে হয় একটা পার্টনারশিপের বিষয় আছে।

 

বিএনপির এই নীতি নির্ধারক আরও বলেন, আমরা দলগতভাবে যেটা সিদ্ধান্ত আছে। আমাদের আগামীতে যদি আমরা সরকারেও যাই আমরা পার্টনারশিপ রাখবো। এই পার্টনারশিপের মধ্যে কারা কারা থাকবে। সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর, এনজিও, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানসহ বিভিন্ন যে কার্যক্রম আমরা রূপরেখাতে দিয়েছি। আগামীতে এইগুলো সবাইকে সাথে নিয়ে সমাধান করতে হবে।বাস্তবায়ন করতে হবে।

 

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ আয়োজিত এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক রওনক জাহান, দেবপ্রিয় ভট্টাচার্য, রাজনীতিবিদ ডা. তাসনিম জারা, বাংলাদেশ কমিউনিটি পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল কাফি রতন, আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ আরো অনেকেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর