অনলাইন কর্মসংস্থানের ভবিষ্যৎ সম্ভাবনা ও নতুন দিগন্ত উন্মোচনের বার্তা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস ২০২৬। বৈশ্বিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইভআরের উদ্যোগে ও ফাইভআর বাংলাদেশ কমিউনিটির আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় এ উদ্যাপন অনুষ্ঠিত হয়। ‘ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ডে ২০২৬: দ্য ফিউচার অব ফ্রিল্যান্সিং’ শীর্ষক এই জাঁকজমকপূর্ণ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ৭০ জন পেশাজীবী ও ফ্রিল্যান্সার অংশ নেন।
অনুষ্ঠানে বিশ্ববাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার উপায় এবং মুক্তপেশার নানামুখী কৌশল নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। ডিজিটাল বিপণন বিষয়ের বিশেষ প্যানেল আলোচনায় অংশ নিয়ে ফাইভআরের টপ-রেটেড ও ভেটেড প্রো সেলার রাহিতুল ইসলাম খাতের বর্তমান গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। এ ছাড়া ফাইভআর বাংলাদেশের কমিউনিটি ম্যানেজার জাহিদ ইসলাম এ দেশীয় মুক্তপেশাজীবীদের বিভিন্ন অর্জন উদ্যাপনের পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।
আয়োজনের অনুভূতি জানিয়ে ফাইভআরের অন্যতম শীর্ষ ও যাচাইকৃত ভেট্টেড প্রো ফ্রিল্যান্সার পপি রানী সিনহা জানান, দেশের উদীয়মান ফ্রিল্যান্সিং খাতের জন্য এটি অত্যন্ত প্রেরণাদায়ক ও গর্বের বিষয়। এ ধরনের উদ্যোগ বৈশ্বিক বাজারে তরুণদের যুক্ত হওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
Leave a Reply