শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় ব্যাংক ও কার্ড ব্যবহারকারীদের তথ্য ফাঁস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম ব্যাংক জেপি মরগান চেজ এবং কার্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড সাইবার হামলার শিকার হয়েছে। ‘এনজিরোএন’ নামে একটি সাইবার অপরাধী গোষ্ঠী ডার্ক ওয়েবে এই হামলার দায় স্বীকার করেছে। মূলত ১৬ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে এই সাইবার আক্রমণ চালানো হয়েছিল। একই সময়ে জেপি মরগান চেজসহ বড় ব্যাংকগুলোতে একটি বড় ধরনের সিস্টেম বিভ্রাটের ঘটনাও ঘটেছিল। যদিও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রযুক্তি বিভ্রাটের সঙ্গে এই সাইবার হামলার কোনো সম্পর্ক নেই।

জেপি মরগান চেজের কর্মকর্তাদের তথ্যমতে, সাইবার অপরাধীরা মূলত ব্যাংকের মার্কেটিং সংক্রান্ত তথ্য ব্যবহারকারী তৃতীয় পক্ষের বিক্রেতা প্রতিষ্ঠানের মাধ্যমে এই হামলা চালিয়েছে। এ ঘটনায় গ্রাহকদের নাম ও ই–মেইল ঠিকানা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ভিসা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি তৃতীয় পক্ষীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এ হামলার কবলে পড়েছিল। তবে এ ঘটনায় কোনো অর্থ লেনদেনের তথ্য কিংবা ক্রেডিট কার্ড নম্বর খোয়া যায়নি বলে তারা জানিয়েছে।

মাস্টারকার্ডের একজন মুখপাত্রের ভাষ্যমতে, এই হামলায় অত্যন্ত সীমিত সংখ্যক কার্ড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা একটি নির্দিষ্ট রিওয়ার্ডস প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সাইবারনিউজ দাবি করেছে যে, তাদের হাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভিসার গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের ডেটাসেট এসেছে। এতে গ্রাহকদের পুরো নাম, ব্যক্তিগত ই–মেইল ঠিকানা ও মুঠোফোন নম্বর রয়েছে।

হামলাকারী গোষ্ঠী এনজিরোএন দাবি করেছে, তাদের কাছে কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত রেকর্ড, ফোন নম্বর এবং রেস্তোরাঁ ও হোটেল বুকিংয়ের মতো সংবেদনশীল তথ্য রয়েছে। তথ্যগুলো ডার্ক ওয়েবে ফাঁস করার আগে মুক্তিপণ দাবির জন্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল এই অপরাধী চক্রটি। জেপি মরগান চেজ থেকেও হাজার হাজার গ্রাহকের ই–মেইল ঠিকানা হাতিয়ে নেওয়ার দাবি করেছে তারা। ডার্ক ওয়েবে এসব তথ্য প্রকাশ করার আগে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মুক্তিপণ পরিশোধের জন্য ৪৮ ঘণ্টা সময়ও দিয়েছিল এনজিরোএন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর