শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪৫ সময় দেখুন

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিজেদের নতুন প্রজন্মের টেলিভিশন ও হোম অডিও সিস্টেম উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড সনি। বুধবার অনুষ্ঠিত এই আয়োজনে আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার বিপণন প্রধান ইয়াপ ইয়াং পণ্যগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক ও আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি পণ্য বিপণন ব্যবস্থাপক মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথিরা। সনি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরে বসে সিনেমা হলের মতো দারুণ অভিজ্ঞতা দিতে ‘সিনেমা ইজ কামিং হোম’ ধারণায় পণ্যগুলো বাজারে আনা হয়েছে।

নতুন পণ্যের তালিকায় যুক্ত হয়েছে ‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তির শীর্ষ মডেলের টিভি ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তি দেশের বাজারে প্রথমবারের মতো নিয়ে এসেছে সনি। এই মডেলটি ৮৫ ও ১১৫ ইঞ্চি আকারে পাওয়া যাবে। এছাড়া গুগল টিভি সিরিজের ‘ব্রাভিয়া ৩ মার্ক টু’ মডেলটি ৪৩ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত মোট সাতটি ভিন্ন আকারে গ্রাহকদের জন্য বাজারে আনা হয়েছে। অডিও অভিজ্ঞতার জন্য যুক্ত হয়েছে তিন স্পিকারের তারহীন হোম থিয়েটার ব্যবস্থা ‘ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো’।

সনি জানিয়েছে, বাংলাদেশে তাদের অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান সনি স্মার্ট এবং সনি র্যাংগসের শোরুমগুলোতে পণ্যগুলো পাওয়া যাবে। এসব নতুন প্রযুক্তির ডিভাইসের দাম এবং কবে থেকে নিয়মিত বিক্রি শুরু হবে, তা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর