বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা : নাহিদ ইসলাম 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।

নাহিদ ইসলাম বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভিতরে ঘুমিয়ে থাকা নিরীহ নিরপরাধ চালককে খুন করেছে ফ্যাসিস্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত। সরকারের দুর্বলতায় আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার বলি হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতিতেও সরকার অত্যন্ত নির্বিকার। নিষিদ্ধ গোষ্ঠীটির জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কোনো বাহিনীর কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান হচ্ছে না। ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে সরকার। আওয়ামী সন্ত্রাসীদের, জুলাইয়ের চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে।

নাহিদ বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব‍্যবস্থা গ্রহণেও সরকার শুরু থেকেই ব্যর্থ। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহিদ ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। উল্টো ভারতের মাটি ব‍্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারাদেশের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর