রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ সময় দেখুন

ঢাকা, ০১ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মাহমুদুল হক। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকটির পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাহমুদুল হক এর আগেও ২০১২ সালে যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যাংকটির একজন স্পনসর পরিচালক। প্রায় চার দশকের ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন এই উদ্যোক্তার কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসন খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে বিস্তৃত রয়েছে। তিনি ১৯৯৪ সালে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। এছাড়া আনলিমা গ্রুপের মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক ও দাতব্য সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘকাল ধরে জনকল্যাণমূলক কাজে অবদান রাখছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর