বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম : ১৮ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দেখুন

উখিয়া (কক্সবাজার), ১০ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): কক্সবাজারের উখিয়ায় পরিকল্পিত হামলায় গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন। এ ঘটনায় সোমবার রাতে নুরুল আমিনের ছোট ভাই নুরুল আবছার বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দারা রয়েছেন। এজাহারের অভিযোগ, হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও মারধরে নুরুল আমিনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সন্ধ্যায় পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তাজনিমার খোলা এলাকায় ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। এজাহার অনুযায়ী, আসামিদের মধ্যে প্রথম ১৪ জন পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা, ঘোনারপাড়া ও পশ্চিম থাইংখালী এলাকার বাসিন্দা। এজাহার সূত্রমতে, গত ০৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তাজনিমার খোলা পাড়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্টের সামনে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলাকারীরা চাইনিজ কুড়াল, কিরিচ, ছোরা, রড ও হাতুড়ি নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে তার ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে এবং আঘাতের তীব্রতায় পাঁচটি দাঁত পড়ে গেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

একই ঘটনায় মিজানুর রহমান নামে আরেকজনও আহত হয়েছেন। পাশাপাশি নুরুল আমিনের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

হামলার পর নুরুল আমিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সবশেষে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

মামলায় অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় রয়েছেন রফিক উদ্দিন, সরওয়ার কামাল, মো. আলমগীর, হেলাল উদ্দিন, মো. ইউছুপ, নুরুল আকতার, মিজানুর রহমান, রিফাত আল মোহাম্মদ নিশান, নুরুল হাকিম মনু, আবছার, জাহাঙ্গীর আলম, মো. সাদ্দাম, হারুন রশিদ, খাইরুল আমিন, এজাজুল হাসান, নুর আলম ও মো. সেলিম। এদের মধ্যে খাইরুল আমিন, এজাজুল হাসান ও নুর আলম উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের এবং মো. সেলিম ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা। অন্য আসামিরা স্থানীয় তাজনিমার খোলা ও ঘোনারপড়া এলাকার বাসিন্দা। মামলার আসামিরা হলেন- কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য সাইফুদ্দিনের ভাই ও আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন (৪৬), স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য সরওয়ার কামাল (৪২), পালংখালী ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আলমগীর (২৮), বর্তমান জামায়াত নেতা ও সাবেক যুবলীগ নেতা। 46, 42, 28, 43, 48, 30. সহ-সম্পাদক মিজানুর রহমান (২৪), ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিফাত আল মোহাম্মদ নিশান (২৬), সন্ত্রাসী মনিয়া গ্রুপের প্রধান নুরুল হাকিম মনু (৪৮), ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবছার (২৪), জাহাঙ্গীর আলম (৩৫), মো. সাদ্দাম (৩০), স্থানীয় ওসমান গ্রুপের সহযোগী ও ছাত্রলীগ কর্মী হারুন। 24, 26, 48, 35, 30, 23, 42, 19, 60, 45.

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। মামলার আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর