বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই ও টানাপোড়েনের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে ফিরলেন সংস্থাটির আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। মঙ্গলবার বিকেলে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের কাজে যোগ দেন। আদালতের নির্দেশে তাকে চাকরিতে পুনর্বহালের পাশাপাশি বকেয়া বেতন-ভাতাসহ সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

দুদকের ১০ নভেম্বর জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় শরীফ উদ্দিনকে পুনর্বহালের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাকে অপসারণের পূর্ববর্তী আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের স্বাক্ষরিত ওই আদেশে শরীফ উদ্দিনের জ্যেষ্ঠতা ও বিধি মোতাবেক প্রাপ্য যাবতীয় সুযোগ-সুবিধা বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) ধারা প্রয়োগ করে শরীফ উদ্দিনকে আকস্মিকভাবে চাকরিচ্যুত করেছিল। এ ঘটনার প্রতিবাদে দুদকের ভেতরে-বাইরে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে, এমনকি অনেক কর্মকর্তা-কর্মী তার সমর্থনে মানববন্ধনও করেছিলেন। এর আগে ২০২১ সালের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়েছিল, যেখানে দায়িত্ব পালনকালে তাকে অপসারণের ওই আদেশ দেওয়া হয়।

চট্টগ্রামে কর্মরত থাকা অবস্থায় শরীফ উদ্দিন একের পর এক আলোচিত দুর্নীতির অনুসন্ধানের মাধ্যমে পাদপ্রদীপে উঠে আসেন। কক্সবাজারের ভূমি অধিগ্রহণে বড় ধরনের অনিয়ম ও জালিয়াতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরির শক্তিশালী জালিয়াত চক্রের তৎপরতা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে তদন্ত করে তিনি নজির স্থাপন করেছিলেন। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ নিয়ে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে একাধিক ব্যক্তি ও কর্মকর্তার সংশ্লিষ্টতার তথ্য সামনে আসে। এ সময়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম সামনে আনেন।

দুদকের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১২ অক্টোবর তিনি সংস্থায় যোগ দেন এবং ২০১৬ সালে চট্টগ্রামে পদায়িত হওয়ার পর তিন বছর কাজ করেন। কর্মজীবনে তিনি প্রায় অর্ধশত মামলা ও ২০টির বেশি অভিযোগপত্র দাখিল করেন। এছাড়া কক্সবাজারের ইয়াবা চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি পেতে হয়েছে এবং জিডিও করতে হয়েছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির বিষয়ে তিনি ১৮২ পৃষ্ঠার বিশদ প্রতিবেদন তৈরি করেছিলেন। ২০১৬ সালের ৭ ডিসেম্বর তাঁকে চট্টগ্রামে পদায়ন করা হয়।

চাকরিচ্যুতিকে চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেছিলেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ৯ জুলাই হাইকোর্ট তার অপসারণের আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছিলেন, রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে যেন তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। এই নির্দেশনার বিরুদ্ধে দুদক আপিল বিভাগে লিভ টু আপিল করলেও পরে তা পরিচালনার আগ্রহ দেখায়নি। ফলে ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত দুদকের আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের রায় বহাল থাকে। দীর্ঘ আইনিপ্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর অপসারণের আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। আদালত রিটটি ‘রুল অ্যাসুলিট’ মর্মে ঘোষণা করেন।

সবশেষ আইনি বাধা দূর হওয়ার পর গত ২৫ অক্টোবর শরীফ উদ্দিন চাকরিতে যোগদানের আবেদন জানান। কমিশনের সর্বশেষ সভায় তার আবেদন ও আদালতের রায় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ নভেম্বর কমিশন চেয়ারম্যানের আনুষ্ঠানিক স্বাক্ষরে আদেশ জারি হওয়ার মাধ্যমে শরীফ উদ্দিনের দুদকের কর্মজীবন নতুনভাবে শুরু হলো। তবে পরবর্তী সময়ে সংস্থাটি ওই আবেদন আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর