শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

জন্মদিনে শিশুদের সাথে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

শুক্রবার রাজধানীর বনানীতে অবস্থিত নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষ হওয়ার পর তিনি একদল শিশু-কিশোরের সাথে আন্তরিক আলাপচারিতায় মেতে ওঠেন। নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই ঘরোয়া আয়োজনে তাদের সাথে বেশ কিছু সময় কাটান তিনি।

আলাপের এক পর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, কার কোন খেলা পছন্দ। শিশু-কিশোরদের খেলার প্রতি আগ্রহের কথা শুনে তিনি তাদের উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রীর এই উদারতায় শিশুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং তারাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর