কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত কাউছার স্থানীয় আরেক নেতা কবিরের ছোট ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্রখিল এলাকায় জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক হয়। পরদিন সকালে বিরোধপূর্ণ জমির কাছে গেলে প্রতিপক্ষের লোকজন কাউছারের ওপর হামলা চালায়। এ সময় তাকে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে কুমিল্লা ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বর্তমানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান চলছে।
Leave a Reply