বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ সময় দেখুন

চরভদ্রাসন (ফরিদপুর), ১৪ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে এবং এর উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লকাই বিশ্বাসের পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হয়। এ সময় তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।

বিগত সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন এবং বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগও করেন তিনি।

এ ছাড়া নিউইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অসম্মান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, যুবদল নেতা রাজিব হোসেন ও বেনজীর আহমেদ তাবরিজসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর