আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৫ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুর জেলা পরিষদের আয়োজনে শারদীয় দূর্গোৎসব/২০২৬ উপলক্ষে পীরগঞ্জ উপজেলার পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ১৫ অক্টোবর,২০২৬ইং,বৃহস্পতিবার বিকেল ৪ টায় আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা বিএনপি সভাপতি মাহমুদুন্নবী পলাশ,সাধারণ সম্পাদক জাকির হোসেন,পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ মন্ডল,সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন,পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম মন্ডল সেবু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকীউল বারী।
উপজেলার ৯৬ টি পূজা মন্ডপে রংপুর জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আগত সকল পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, রংপুর জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দকৃত আর্থিক অনুদান প্রদান করতে পেরে আমি গর্বিত। এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত গরীব,দুঃখী অসহায় মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকীউল বারী বলেন, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে এমন মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অনেক উৎসাহিত।
Leave a Reply