বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

জুলাই গনঅভ্যুত্থানে  সংঘটিত অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ে সালথায় আনন্দ মিছল

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩১০ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জুলাই গনঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকান্ড অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মৃত্যু দন্ডের রায় ঘোষণা পর ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল বের করা হয়েছে।

 

আজ সোমবার (১৭ নভেস্বর ) বিকাল ৩ টায় ঢাকা খুলনা বিশ্বরোডে চন্ডিবরদী বাস স্ট্যান্ডে রায় ঘোষনার পর পরই সালথা  উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলে সালথা উপজেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।

 

মিছিলের অগ্রভাগে উপস্থিত  ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব সিদ্দিকুর রহমান তালুকদার ,, সালথা উপজেলা বিএনপির  সহ-সভাপতি জনাব মোঃ শাহিন মাতুব্বর,, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান (আসাদ ), যুবনেতা  যুবসমাজের আইকন  জনাব মোঃ জসিম মোল্লা, সালথা উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আজাদ খন্দকার , সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি  জনাব মোঃ নান্নু মোল্লা , মোঃ শরিফুল ইসলাম (অলি) প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর