রাহাত হোসেন-শ্রীনগর উপজেলা প্রতিনিধি (মুন্সিগঞ্জ), ১৫ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ১৫ই নভেম্বর ২০২৫ইং তারিখে ভাগ্যকুল ইউনিয়ন এর আওতাভুক্ত চাঁদগাঁও বা বাতির চরে বর্তমানে বসবাস করছে প্রায় ৬’শ পরিবার। যাদের রয়েছে ৪’শর মত শিশু। এদের বয়স ২ থেকে ১৪/১৫ বছর এর মধ্যে। গত প্রায় ১ যুগ ধরে তারা এখানে বসবাস করছেন।তাদের জীবন জীবীকার প্রধান উৎস কৃষি কাজ। কিন্তু তাদের নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান,অসুস্থ হলে চিকিৎসা কেন্দ্র, যাতায়াত এর নেই কোন পথ। বর্ষার সময় তাদের জীবন আরও দূর্বিষহ হয়ে উঠে। সন্ধা হলেই অদূরে পদ্মার আলোকপাত থাকলেও তাদের এখানে নেই কোন বিদ্যুৎ ব্যবস্থা।
বছরের পর বছর তারা ভোট দিলেও তাদের এখানে আসে না কোন স্থানীয় জনপ্রতিনিধি। তাই তারা পাচ্ছে না কোন উন্নয়ন এর ছোঁয়া। স্মার্ট বাংলাদেশ এর উন্নয়ন যেন এখানে মুখ থুবড়ে পরে আছে। তাই তাদের দাবী মৌলিক অধিকার নিশ্চিত করা হোক।অন্তত একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হোক। যাতে তাদের সন্তান তাদের মত অশিক্ষায় বড় না। তাই আজ প্রায় হাজার মানুষের উপস্থিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন এর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এটি করতে তাদের সহযোগীতা করেন আজই প্রাথমিকভাবে উদ্ভোদন হওয়া “বর্ণমালা পাঠশালা”।
Leave a Reply