বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা–তিস্তা নদীর পানি বণ্টন এবং ফারাক্কা বাঁধসংক্রান্ত ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবে : মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিয়ন্ত্রণ বা দাদাগিরি নয়—প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতেই সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি। তিনি জানান, ক্ষমতায় গেলে পদ্মা–তিস্তা নদীর পানি বণ্টন এবং ফারাক্কা বাঁধসংক্রান্ত ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

 

মির্জা ফখরুল বলেন, “প্রত্যেক দেশই নিজের স্বার্থ দেখে—এটাই স্বাভাবিক। কিন্তু দেশে যদি একটি নির্বাচিত ও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার না থাকে, তবে জাতীয় স্বার্থে কোনো দাবি আদায় সম্ভব হয় না। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা–তিস্তা পানি বণ্টনকে রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবে।”

 

তিনি আরও অভিযোগ করেন, নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে বর্তমান সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফলে সীমান্তবর্তী অঞ্চলের কৃষি, জীবিকা ও পরিবেশ সংকটে পড়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

 

এদিকে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গণসমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের। পানি সংকট ও নদী রক্ষার দাবিতে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর