শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির আয়োজনে সুধী সমাবেশ

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৪ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে এক ভিন্ন রকমের বিকেল। আলো–হাওয়ায় ভেসে বেড়াচ্ছে প্রত্যাশা, উচ্ছ্বাস আর প্রিয় মুখের মিলনমেলা। পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, নিরহংকার ও জনপ্রিয় নেতা সহিদুল ইসলাম মন্ডল (সেবু)-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মন্ডলবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সুধী সমাবেশ।

 

মন্ডলবাড়ী যেন মূহূর্তেই পরিণত হলো সুধী সমাবেশ থেকে জনসভায় পরিণত হলো। সমাবেশ স্থল ভরপুর হলো মানুষের মিলনমেলায়। যেখানে নেতা-নেত্রী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমজীবী মানুষ, আলেম-ওলামা, ছাত্র-ছাত্রী—সবাই এসেছিলেন একসঙ্গে। সবার মুখে একটাই কথা— “সেবু ভাই মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন।”

 

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সহিদুল ইসলাম মন্ডল (সেবু)। প্রধান অতিথি রংপুর জেলা বিএনপির আহবায়ক ও ৬ পীরগঞ্জ, ২৪ রংপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব  মো. সাইফুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন- “পীরগঞ্জে উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি, টেন্ডারবাজি ও দলীয়করণ। মানুষ বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে।

তাই আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তাঁরা।”

 

প্রধান অতিথি সাইফুল ইসলাম তার আবেগঘন বক্তৃতায় বলেন, ” জনগণ যদি আমাকে বিজয়ী করে, পীরগঞ্জের মানুষকে আর কারও কাছে যেতে হবে না। আমি নিজেই আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকব ইনশাআল্লাহ। রাস্তাঘাট, কর্মসংস্থান বা সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাউকে ঘুষ দিতে হবে না। পীরগঞ্জের প্রতিটি মানুষই আমার কাছে একেকজন নেতা।”

 

সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা শান্তিপূর্ণ নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ঐক্যের আহ্বান জানান।

 

সেদিনের সমাবেশে একটাই বিষয় স্পষ্ট হয়ে উঠেছ- রাজনীতিতে শৃঙ্খলা, সমাজে সৌহার্দ্য আর মানুষের কল্যাণে এই উদ্যোগ,এক মিষ্টি, অনুপ্রেরণাময় বিকেলের গল্প।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর