বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে : ড. শফিকুল ইসলাম মাসুদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন

এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ১২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার সকাল ১১টার দিকে পটুয়াখালীর বাউফল পৌরশহরে এক বিক্ষোভ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে।’

 

বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘বিএনপি এখন নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে আওয়ামী ফ্যাসিবাদীদের ওপর ভর করে টিকে থাকতে চায়। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের এই লজ্জাজনক অবস্থার জবাব দেবে।’ ‘গণহত্যাকারীদের সঙ্গে আপস করলে জনগণ বিএনপিকেও প্রত্যাখ্যান করবে।’

 

তারেক রহমানকে উদ্দেশ করে ড. মাসুদ বলেন, ‘বাংলাদেশের রাজনীতি কখনোই বিদেশিদের নির্দেশে চলতে পারে না। যিনি নিজের নিরাপত্তা দিতে পারেন না, তিনি জনগণকে কীভাবে নিরাপত্তা দেবেন?’

 

জামায়াত নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে হলে জামায়াতে ইসলামী গুলির মুখেও দাঁড়াবে। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে হেসে গেছেন, কিন্তু কখনোই দেশি-বিদেশি আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করেননি। এবারও করব না।’

 

তিনি আরও বলেন, ‘আমরা আবু সাঈদ, মুগ্ধ, নিজামী ও মুজাহিদের উত্তরসূরি হিসেবে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোটারদের সম্মান রক্ষা করব। মা-বোনদের ইজ্জত রক্ষা, চাঁদাবাজমুক্ত বাউফল গঠন, বেকার তরুণদের কর্মসংস্থান, বগা সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে জনগণ এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে।’

 

পথসভায় বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবদুদ দাইয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল্লাহ মাস্টার এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসেনসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর