বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে  দেশে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মধ্য পড়বে : নুরুল হক নুর

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন

হবিগঞ্জ, ১২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জে নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মধ্য পড়বে। আগামী নির্বাচন বানচালের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

 

গণভোট প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, এ মুহূর্তে গণভোট ও জাতীয় নির্বাচনের দুটি আলাদা ভোট গ্রহণের বাস্তবতা নেই। আমরাসহ অনেক রাজনৈতিক দল একমত হয়েছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একইসঙ্গে জাতীয় নির্বাচনের সময় গণভোট আয়োজন করা যেতে পারে।

 

জোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা গণঅধিকার পরিষদ কোনো জোটে যাব না। ইতোমধ্যে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছি।

 

স্থানীয় পৌরসভা মাঠে হবিগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের সমর্থনে জেলা গণঅধিকার পরিষদ এক নির্বাচনী সভার আয়োজন করে।

 

সংগঠনের সহসভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিজু, উচ্চতর পরিষদের সদস্য হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, তাহমিদ হাসান, হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ অনেকেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর