বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

১৫ অক্টোবরের পরিবর্তে আগামী ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ সময় দেখুন

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হয় যে, ১৫ অক্টোবরের পরিবর্তে আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হবে।

 

বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

 

এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

 

এছাড়াও বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

 

এর আগে, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর