শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকির সাতানীতে সুধী সমাবেশে আলতাফ হোসেন চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৫ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৬ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানীতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরী।

সমাবেশে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সদস্য ও আঙ্গারিয়া ইউনিয়ন প্রতিনিধি জহির উদ্দিন খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক জে এম আনিসুর রহমান এবং দুমকি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।

এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন মিলন, যুবদল নেতা সৈয়দ মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর