শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে : প্রেস সচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২৩ সময় দেখুন

ময়মনসিংহ, ১০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে।

 

শফিকুল আলম বলেন, অনেক অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখবো। বিগত ষোলো বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।

 

তিনি বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর হালুয়াঘাট দেখেছি নেতাদের পোস্টার। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। যখন দুই তিন সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেয়া শুরু করবে। তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।

 

তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে।’

 

শহীদুল আলমকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন বলে জানান প্রেস সচিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর