শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

চট্টগ্রামের ২সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকবৃন্দের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৯ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ০৯ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও মো. পারভেজ, এ দুই সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, বিচার ও নিরাপত্তার দাবিতে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান,  সাংবাদিকদের জীবনের নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন। আজ  বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এসএম সামশুল আলম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান খান, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের খান, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা প্রমুখ।

 

এসময়। বক্তারা বলেন, সারাদেশেই প্রতিনিয়ত সাংবাদিকের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। যার সর্বশেষ শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রামের দুই সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজ। দ্রুত সময়ে এসব ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

মানববন্ধনে রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর