শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে : ডিআইজি আশফাকুল আলম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৪ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পুলিশের ডিআইজি ও টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম বলেছেন, মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। আজ বুধবার সকালে বিভাগীয় ক্যাডেট ২২তম ব্যাচের (এসআই) কর্মরতদের বাধ্যতামূলক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

 

অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন। মোহাম্মদ আশফাকুল আলম বলেন,‘বিশ্বায়নের প্রভাব ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তন হওয়ায় পুলিশকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তাই যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী সনাক্তকরণ, অপরাধ নিয়ন্ত্রনের মাধ্যমে নিজেকে সফল তদন্তকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বে সাথে দায়িত্ব পালন করতে হবে।

 

প্রধান অতিথি প্রশিক্ষনে অংশ নেওয়া ৩ জন সেরা ক্যাডেটকে পুরস্কার তুলে দেন। ২২তম ব্যাচে ২৭৬ জন বিভাগীয় ক্যাডেট কুচকাওয়াজে অংশ নেন। অতিথিবৃন্দ কুচকাওয়াজ উপভোগ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর