শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

কালিয়াকৈরে আওয়ামী ফ্যাসিবাদ দালালদের কখনও জায়গা হবে না : কাজী সাইয়েদুল আলম বাবুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০২ সময় দেখুন

শাকিল আহমেদ-কালিয়াকৈর (গাজীপুর), ০৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কালিয়াকৈরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকালে, বোয়ালী নরেন্দ্র নারায়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠে ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আজম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।

 

প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন- কালিয়াকৈরে আওয়ামী ফ্যাসিবাদ দালালদের কখনও জায়গা হবে না।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সদস্য মোঃ মজিবুর রহমান, সাবেক সভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপি যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ।

 

বক্তব্য রাখেন-কালিয়াকৈর উপজেলা বিএনপি সাবেক যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড: কামরুজ্জামান, কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা ছাএদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি সহ কালিয়াকৈর উপজেলা, পৌর ও বোয়ালী বি এন পির সিনিয়র নেতৃবৃন্দ।

 

অনু্ষ্ঠানটি সঞ্চালনা করেন-কালিয়াকৈর জাসাস এর আহবায়ক মোঃমজিবর রহমান ও বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন  সম্পাদক অরুন প্রসাদ মজুমদার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর