বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৬০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৫ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর ‎রবিবার বেলা ১১টায় উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের উপস্থিতিতে উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।

 

‎বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. জব্বার হাওলাদার উপস্থিত ছিলেন।

 

‎সভায় বক্তব্য রাখেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান আশরাফ, আজিজ আহমেদ কলেজের প্রভাষক মো. রিয়াজুল ইসলাম, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, সহকারি শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি মো. অমির হোসেন, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. এবাদুল হক ও প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর