শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পাবনা জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০৫ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ০৫ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলা পুলিশের আয়োজনে ০৫ অক্টোবর ২০২৫ ইং দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার, মোঃ মোরতোজা আলী খাঁন। নির্বাচন কালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

 

তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময়  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ মশিউর রহমান মন্ডল,অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান সহ অন্যান্য অফিসারও ফোর্স উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর