শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে গার্ডেনিয়া ওয়েস লিমিটেড কারখানার শ্রমিকদের সাথে মালিক পক্ষের সমঝোতা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৮ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ০৫ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের শিমুলতলী এলাকায় অবস্থিত গার্ডেনিয়া ওয়েস লিমিটেড কারখানার শ্রমিকরা দীর্ঘ ৩-৪ মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে রাস্তা অবরোধ এবং কর্ম বিরতি পালন করে।

 

সর্বশেষ ৫ অক্টোবর ২০২৫ রবিবার শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিক পক্ষের  সাথে শ্রমিক শ্রমিক পক্ষের একটি সমঝতা হয়।

ঐ সমঝতায় বলা হয়, স্টাফদের ৪ মাসের বকেয়া বেতন থেকে তাদেরকে ২ মাসের এবং শ্রমিকদের  পুরো ২ মাসের বকেয়া বেতন আগামী বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ তারিখে  পরিশোধ করা হইবে।

 

এই সমঝতার সিদ্ধান্ত  ঘোষণার ফলে ফ্যাক্টরির সকল শ্রমিক এবং স্টাফগন আগামীকাল সোমবার ৬ অক্টোবর ২০২৫ তারিখ থেকে কারখানায় যথারীতি কাজ শুরু করতে রাজি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর