জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০৪ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে সীরাতপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সীরাতুন্নবী (সা:) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখা এ সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করে।
আজ শনিবার শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অডিটরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা ছাত্র শিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুল আলীম খান। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মেরাজ মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা, ছাত্র শিবিরের উপজেলা সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম লাবিব, উপজেলা পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক শেখ ইসমাঈল হোসেন জেলা, জেলা শিবিরের সদস্য যোবায়ের হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
Leave a Reply