রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইউরোপের দেশ পর্তুগাল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২২ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইউরোপের দেশ পর্তুগাল। রবিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন।

 

এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। তিনি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত।

 

যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয় বিষয়টি।

 

জি সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো ১৫১।

 

অপরদিকে আজ ফ্রান্সের তরফ থেকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা ৬৫,০৬২ জনে পৌঁছেছে। এর পাশাপাশি ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় ১৯ জুন দুই মাসের যুদ্ধবিরতি ঘোষিত হলেও ১৮ মার্চ ইসরায়েল তা ভেঙে আবারও গাজায় অভিযান শুরু করে। এরপর থেকে গত ৫ মাসে ১২ হাজার ৫১১ জন নিহত এবং ৫৩ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর