রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ড. মুহাম্মদ ইউনূসকে ৪ আগস্ট নতুন সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল : নাহিদ ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ সময় দেখুন

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে দেওয়া জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের ৪ আগস্ট নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়েছিল এবং তাকে নতুন সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

 

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা ২০২৪ সালের ৪ আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু সরকারের পক্ষ থেকে ওই কর্মসূচি ব্যর্থ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়, পাশাপাশি কারফিউ জারি করে হত্যাযজ্ঞ চালানো হয় বলে দাবি করেন তিনি।

 

নাহিদের বক্তব্য অনুযায়ী, সরকার মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নেয় এবং আন্দোলনকারী নেতাদের হত্যা বা গুম করার আশঙ্কা তৈরি হয়। এ কারণে তারা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করেন।

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য প্রদানকালে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া নেতাদের আন্দোলন প্রত্যাহারে চাপ দেওয়া হয়েছিল এবং ১৬ জুলাই থেকে গণমাধ্যমগুলোকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়।

 

তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দায়ী এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর