বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

ঢাকা টেস্টে নেই মুশফিক, সিলেট নিয়ে আশাবাদী বিসিবি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৪ সময় দেখুন

আঙুলের ইনজুরির কারণে ঢাকা টেস্টের দল থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম। তবে বিসিবির মেডিকেল বিভাগ আশা প্রকাশ করেছে যে, সিলেটে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। আগামী ৫ নভেম্বর থেকে সিলেটে এই টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

নেটে ব্যাটিং অনুশীলনের সময় গতকাল নেট বোলারের একটি বল সরাসরি মুশফিকের হাতে আঘাত করে। এতে তিনি ব্যথায় আক্রান্ত হন এবং দ্রুত নেটের পাশে বসে পড়েন। জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম তাকে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পর মুশফিক আর ব্যাটিং করেননি এবং ব্যান্ডেজ নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। এক্স-রে পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা না পড়লেও ব্যথা পুরোপুরি না কমায় টিম ম্যানেজমেন্ট তাকে ঢাকা টেস্টের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মুশফিকের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে ফিজিও বায়েজীদুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ডান হাতের তর্জনীতে কনটিউশন বা থেঁতলে যাওয়ার মতো ইনজুরি হয়েছে। তিনি পর্যবেক্ষণে আছেন এবং গত রাতের তুলনায় আজ সকালে কিছুটা উন্নতি হলেও তা পুরোপুরি খেলার উপযোগী নয়। তবে আগামী তিন দিনের মধ্যে তিনি সেরে উঠবেন এবং দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন বলে মেডিকেল টিম আশাবাদী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর