জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে জাপানি বিনিয়োগ আরও বাড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানান প্রধানমন্ত্রী। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর দীর্ঘদিনের আস্থা এবং ব্যবসায়িক সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো খাতে আরও বেশি বিনিয়োগ করতে পারে ফাস্ট রিটেইলিং। এছাড়া প্রযুক্তি হস্তান্তর, পণ্যের উদ্ভাবন, উন্নত উৎপাদন ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব কারখানা স্থাপনে সহযোগিতার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পেয়েছে। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সরকার সব ধরনের প্রশাসনিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দিয়েছে। বিশেষ করে জমির সংস্থান, বিনিয়োগের অনুমোদন ও সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো সহজ করার বিষয়ে সরকার প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে উভয় পক্ষ। এই চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাপানি প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই উপস্থিত ছিলেন।
Leave a Reply