শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

নেপাল থেকে আবার শুরু হলো বিদ্যুৎ আমদানি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবার নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ শুক্রবার রাত আটটায় দেশটি থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর আগে গত ২৭ আগস্ট থেকে এই সরবরাহ পুরোপুরি বন্ধ ছিল। এমন সময়ে নেপালে আঘাত হানা ওই দুর্যোগে দেশটির বিদ্যুৎ রপ্তানিতে বিঘ্ন দেখা দেয়।

দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পাওয়ার গ্রিড পিএলসি বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, গত ১৫ জুন থেকে চুক্তি অনুযায়ী ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল নেপাল। তবে গত ২৬ আগস্ট নেপালের ভোটেকোশি নদী এলাকায় ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎ প্রকল্পগুলোর দুটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়।

এর জেরে গত ২৮ আগস্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা বন্ধ হয়ে যায়। অবশেষে আজ সন্ধ্যা সাতটা থেকে পুনরায় উৎপাদন ও সরবরাহ চালুর ফলে রাত আটটা থেকে ৩৮ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ভারতের সঞ্চালনব্যবস্থার মাধ্যমেই এই বিদ্যুৎ বাংলাদেশে আসে।

বর্ষা মৌসুমে নেপাল সাধারণত গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে থাকে। ওই প্রাকৃতিক দুর্যোগের পর রপ্তানি কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমেছিল। শুষ্ক শীত মৌসুমে বরাবরই বিদ্যুতের আমদানিকারক দেশ নেপাল এখন নিজেদের আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। নেপাল বহু বছর ধরে, বিশেষ করে শুষ্ক শীতের মাসগুলোয় বিদ্যুৎ আমদানির ওপর নির্ভর করে আসছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর