শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ঘরেই তৈরি করুন কোরিয়ার জনপ্রিয় ডাক কালগুকসু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন

উপকরণ

  • ময়দা: ৪ কাপ
  • ডিম: ১টি
  • বাদামতেল: ৩ চা-চামচ (খামির ও ভাজার জন্য)
  • মুরগির স্টক: ৬ কাপ
  • মুরগির বুকের মাংস: ২৫০ গ্রাম
  • রসুন কোয়া: ৪টি
  • আদাকুচি: ১ চা-চামচ
  • পেঁয়াজ: আধা কাপ
  • পেঁয়াজ কলির সাদা অংশ: ২টি
  • সয়া সস: ১ চা-চামচ (ভাগ করা)
  • গোলমরিচ গুঁড়া: ১ চা-চামচ
  • জুকিনিকুচি: ২ কাপ
  • লবণ ও পানি: পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে ময়দা, ডিম ও এক চামচ বাদামতেল পরিমাণমতো পানি দিয়ে ভালোভাবে মেখে নিন। এই খামিরটি ৩০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। এরপর রুটির আকারে বেলে ভাঁজ করে রোল করে নিন এবং ছুরি দিয়ে চিকন করে কেটে পাস্তা তৈরি করুন। ফুটন্ত গরম পানিতে এক চা-চামচ জলপাই তেল দিয়ে এই পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।

একটি প্যানে মাংস, পেঁয়াজ, রসুন, আদা ও পানি দিয়ে ৩০ মিনিট ফুটিয়ে স্টক তৈরি করুন।

সেদ্ধ মাংস তুলে আঙুল দিয়ে আধা ইঞ্চি করে ছিঁড়ে নিন। সেদ্ধ করা মশলা পেস্ট করে গোলমরিচ, সয়া সস ও সামান্য লবণ দিয়ে মাংসের সাথে মেখে রাখুন। মাংস সেদ্ধ করার পানিতে সয়া সস ও পেঁয়াজ দিয়ে আরও ৫ মিনিট ফুটিয়ে ছেঁকে স্টকটি আলাদা করে নিন।

জুকিনিকুচি সামান্য লবণ মেখে বাদামতেলে হালকা ভেজে নিন। পরিবেশন বাটিতে সেদ্ধ পাস্তা ও ওপরে মুরগির মাংস রেখে গরম স্টক ঢেলে দিন। সবশেষে জুকিনিকুচি ওপরে ছড়িয়ে পরিবেশন করুন।

গুরুত্বপূর্ণ তথ্য

  • পানি: ১০ কাপ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর