বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতার উচ্ছ্বাস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২০ সময় দেখুন

খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও হাত মেলানোর সুযোগ পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেছেন স্থানীয় বাদাম বিক্রেতা রাজু। সফরকালে সরকারপ্রধানের সঙ্গে কুশল বিনিময়ের পর রাজু আবেগাপ্লুত হয়ে বলেন, বাদাম বিক্রি করে জীবন চালালেও দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে ও হাত মেলাতে পেরেছেন, এতেই তার জীবনের সার্থকতা এসেছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। ‘আমি বাদাম বেচি, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা কইছি, ‘হাত মেলাইছি, ‘আমার আর কি আর লাগে, ‘আলহামদুলিল্লাহ, ‘আমি কার সঙ্গে কথা কলাম, ‘আমার জীবন সার্থক,। ‘বাদাম বেচি, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে,। প্রধানমন্ত্রীকে রাজু বলেন, অসংখ্য ধন্যবাদ স্যার।

বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারযোগে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান মাটি ছোঁয়ার পর তিনি হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যান। সড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও পথচারীরা বিভিন্ন স্লোগানে তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন এবং উপস্থিত অনেকের সঙ্গে হাত মেলান ও মাথায় হাত বুলিয়ে স্নেহ জানান। এ সময়ই বাদাম বিক্রেতা রাজুর সঙ্গে তাঁর হাত মেলানোর সুযোগ হয়। সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

পরবর্তীতে সকাল ১০টা ৪৮ মিনিটে নলিয়ান পন্টুন থেকে জলপথে মোংলার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী এবং দুপুর ১২টা ৫৫ মিনিটে বানৌজা মোংলা জেটিতে পৌঁছান। সফরের অংশ হিসেবে বিকেলে মোংলা বন্দরের সার্বিক কর্মকাcls, জেটি এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সূচি নির্ধারিত ছিল। দিনব্যাপী এসব অনুষ্ঠান সমাপ্ত করে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন সরকারপ্রধান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর