বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় ঢাকায় থাকবেন রাষ্ট্রদূত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকালে টোকিওতে উপস্থিত থাকছেন না সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠায় ঢাকা তাকে তলব করেছিল। তিনি আর জাপানে ফিরবেন কি না, তা পুনঃবিবেচনা করা হচ্ছে। এই নজিরবিহীন পরিস্থিতিতে রাষ্ট্রদূতের পরিবর্তে সফরকালীন সমস্ত কূটনৈতিক ও সার্বিক বিষয় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে। তবে অভিযোগের বিষয়ে খোলাসা করেনি সূত্র। সূত্র জানায়, দাউদ আলীকে গত বৃহস্পতিবার ঢাকায় ডেকে পাঠানো হয়। তাকে ঢাকায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তাকে ফের টোকিওতে পাঠানো হবে কিনা— সে বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণত কোনো দেশে সরকারপ্রধানের সফরের সময় সংশ্লিষ্ট রাষ্ট্রদূত সমস্ত প্রস্তুতি ও কার্যক্রমের মূল দায়িত্বে থাকেন। তবে এই সফরে ব্যতিক্রম হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম, যিনি ইতিমধ্যে ঢাকা ছেড়ে টোকিওতে অবস্থান করছেন।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর