দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত মোট এক হাজার ২১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১০৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু। দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।
নতুন করে গত এক দিনে আরও এক হাজার ১৩৫ শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১১০ শিশু উপসর্গ নিয়ে চিকিৎসা গ্রহণ করেছে। বর্তমানে দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৮ হাজার ৮৭০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২৭৩ জন। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে।
পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট এক লাখ ৯৪ হাজার ৬৩৩ জন আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৮৬ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply