শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

গঙ্গা পানিবন্টন চুক্তি সংক্রান্ত বিষয়সহ বাংলাদেশের সঙ্গে নদী-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে : জয়সওয়াল 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২২ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২১ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গঙ্গা পানিবন্টন চুক্তি সংক্রান্ত বিষয়সহ বাংলাদেশের সঙ্গে নদী-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ ৩০ বছর। ভারত-বাংলাদেশের নদী-সম্পর্কিত সব বিষয় যৌথ নদী কমিশনের আওতায় আলোচনা হয়। গঙ্গা পানি চুক্তির আওতায় যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির মেয়াদ এই বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর