মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

গুলশানের দুই বারে অভিযান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪২ সময় দেখুন

রাজধানীর গুলশানের দুটি মদের বারে রোববার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ‘মিডিয়া ক্লাব’ ও ‘র ক্যানভাস’ বার থেকে শতাধিক নারীকে আটক করা হয়। অধিদপ্তরের ঢাকা উত্তর অঞ্চলের উপপরিচালক রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছে মদ্যপানের বৈধ অনুমতিপত্র পাওয়া যায়নি। রাজিউর রহমান জানান, মুচলেকা ও লিখিত অঙ্গীকারনামা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অঙ্গীকারনামায় তারা উল্লেখ করেছেন যে, অনুমতি ছাড়া আর কোনো বারে মদ পান করবেন না। আইন অনুযায়ী বারগুলোকে শোকজ নোটিশ দেওয়া হবে এবং পরবর্তীতে অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর